Skip to main content

কিভাবে হবেন 10X Developer?

কিভাবে হবেন 10X Developer?




👉প্রতিক সময়ে টেকনোলজিক্যাল ইম্প্যাক্টের প্রভাবে বিশ্বব্যাপী ডেভেলপারদের চাহিদা বেড়েছে। একজন সফটওয়্যার ডেভেলপার হিসেবে 10x ডেভেলপার হবার টাইটেল আপনাকে অন্যদের চেয়ে ক্যারিয়ার রেসে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে হেল্প করবে।
👉তাই কিভাবে 10x ডেভেলপার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক -

👉10x ডেভেলপার বলতে কি বুঝায়?
10x ডেভেলপার হল এমন একটি টার্ম যে টার্মের আওতায় রকস্টার প্রোগ্রামার কিংবা কোডিং নিনজা নামেও পরিচিতি। কোনও সলিড ডেফিনেশন না থাকলেও একজন হাইলি স্কিলড অলরাউন্ডার প্রোগ্রামারকে এই নামে সম্বোধন করা হয়।
কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একজন মানুষের পক্ষে কি তারই সমপরিমাণ স্কিল্ড এন্ড এক্সপেরিয়েন্স উপর ভিত্তি করে ১০x স্পিডে কাজ করা পসিবল?
অনেকের কাছেই এটা কেবল একটা মিথ হলেও মূল আর্গুমেন্টটা আসে অবশ্য অন্য জায়গায় তা হল কোড কোয়ালিটি। আপনার কাছে যদি লং কোড লেখাটা প্রোডাক্টিভিটির মেজারমেন্ট আওতাভুক্ত হয় তাহলে হয়ত আপনি ভুল করছেন! কেননা একটা কোড লং টার্মে ইউজ করতে গেলে তার বাগ এবং ইস্যু এগুলোকেও মাথায় রাখা উচিত। সেক্ষেত্রে ১০ গুন কোড লেখার চেয়ে যদি বেশী সময় নিয়ে যদি অল্প কিন্তু সলিড কোড লেখা যায় তাহলে লং টার্মে তার সুফল বেশী পাওয়া সম্ভব।

start with why
পপুলার থট লিডার সাইমন সিন্যাকের লেখা একটি বইয়ের নাম "Start with Why! বইটার মূল বিষয়টা বেশ সাধারণ কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক। আপনি যখন কোন একটি কাজ শুরু করছেন তখন অবশ্যই আপনাকে একটি প্রপার এন্সার নিজের জন্য রেডি করতে হবে- “কেন আপনি কাজটি করছেন? আপনি এই কাজটি থেকে কী ধরনের রেজাল্ট এক্সপেক্ট করছেন?”
যেমন আপনাদের কথাই ধরুন! যখন একটি কোর্স আপনারা এনরোল করবেন তখন কিন্তু সবার উদ্দেশ্য সেম থাকে না। কেউ হয়ত তার পরিচিত কারো কাছ থেকে শুনেছেন যে এই সেক্টরটি ভালো। কেউ হয়ত অন্য কাউকে শুরু করতে দেখে ভেবেছেন- আচ্ছা তাহলে আমিও শুরু করি। আবার কেউ হয়ত এই বিষয়টি নিয়ে প্রোপারলি স্টাডি করেছেন দেখেছেন এই সেক্টরটির পটেনশিয়ালিটি কতখানি! আপনি কতটা শিখতে পারবেন! কাজটি করতে আপনার ভালো লাগছে কি না অথবা কাজটি শিখে ফাইনাল আউটকামে আপনি নিজেকে কোথায় দেখতে চান।
অবশ্যই এক্ষেত্রে রেজাল্ট কিন্তু একই হবে না। শেষের দৃশ্যতে যে কিনা সব ভেবে চিন্তে কাজ করছে সে আর প্রথম দৃশ্যতে যে খুব একটা ভাবে নি তাদের শুরু থেকে শেষের চিত্রটা অবশ্যই আলাদা হবে।
তাই এক্ষেত্রে আপনার গোল সেট করে এবং টার্গেট অনুযায়ী কোন বিষয়গুলোকে ফোকাস করে 10x ডেভেলপার হয়ে উঠতে পারেন চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক -
✅কন্টিনিউয়াস লার্নিং-
10x ডেভেলপার হওয়ার জার্নিতে এগিয়ে থাকার ক্ষেত্রে Never stop learning মাইন্ডসেট ক্রিয়েট করা উচিত। কারণ এই অ্যাডভান্স টেকনোলজিক্যাল ফিল্ডে আপনি শুধু একটি টুলস এবং একটি ফ্রেমওয়ার্ক শিখে যদি নিজেদের ডেভেলপার ভাবেন তাহলে ভুল করছেন। ধরুন আপনি হয়ত মার্ন কিংবা লারাভেল শিখছেন। সেক্ষেত্রে আপনার টার্গেট কখনোই কেবল সেই পার্টিকুলার স্ট্যাকে সীমাবদ্ধ থাকা উচিত নয়, আপনি হয়ত ক্যারিয়ার শুরু করার জন্য কিংবা কোন একটি পার্টে এক্সপার্টিজ অর্জন করতে ফোকাসড হতে পারেন কিন্তু কেবল একটিতে যদি থেমে যান তাহলে আপনি ভুল করছেন।
আপনার মূল ফোকাস হওয়া উচিত ইঞ্জিনিয়ারিং সেন্স ডেভেলপ করা। কেবল মাত্র একটি কম্পোনেন্ট নিয়ে কাজ করে আপনি একটা ইকোসিস্টেম কীভাবে কাজ করে, ফাংশন কিংবা কম্পোনেন্টসগুলো কীভাবে ইন্টারকানেক্টেড সেটা মেজার করতে পারবেন না। তাই এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং সেন্স ডেভেলপ করাটা খুব জরুরি।
✅Focus On the Bigger Picture
আপনার কোডিং করার পার্সপেক্টিভটা কী? যে প্রোডাক্টটা ডেভেলপ করছেন তার আউটকাম কী হবে? এবং ইউজার এন্ডে সেটি কী প্রভাব ফেলবে! ডেভেলপ করার সময় এই বিষয়গুলো মাথায় রাখাটা বেশ জরুরি।
আপনার প্রোডাক্টের মূল গোল কী? প্রায়োরিটি কী থাকবে সেগুলো বিবেচনায় রেখে ডেভেলপমেন্টে ফোকাস করুন। পাশাপাশি কমিউনিকেশন স্কিল ডেভেলপ করুন। আপনি হয়ত একজন প্রোগ্রামার কিংবা ডেভেলপার হিসেবে ইন্ডাস্ট্রিতে ভালো করতে পারবেন ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সফট স্কিল ডেভেলমেন্টেও ফোকাস করতে হবে।
সবসময় আপনার কাজের ব্যাপারে আপনার ক্লায়েন্ট কিংবা টিমকে আপডেটেড রাখুন। ডেডলাইন এর পূর্বেই অবশ্যই অভারওল প্রগ্রেস সম্পর্কে ইনফর্ম করুন।
✅Learn how to perform as a team
আপনার যদি টিমের স্পিডের সাথে সাথে খাপ খাইয়ে এবং কোলাবোরেট করে যদি আপনি কাজ করতে পারেন তবেই কেবল মাত্র আপনার জন্য বেটার আউটপুট আনা সম্ভব হবে। আপনি যদি খুব ভালো মানের ডেভেলপার ও হন কিন্তু টিমের সাথে ভালোভাবে কোলাবোরেট না করতে পারেন কিংবা তাদের সাথে সুসম্পর্ক রক্ষা না করতে পারেন তাহলে লং রানে আপনার হোঁচট খাওয়ার সম্ভাবনা রয়েছে।
পরিশেষে বলা যায় যে, 10x ডেভেলপার হওয়ার জার্নিটা মোটেও সহজ নয়। এর জন্য প্রয়োজন ডেডিকেশন, হার্ডওয়ার্ক এবং শেখার আগ্রহ এবং ইম্প্রুভ করার ক্যাপাবিলিটি। পারফেক্ট মাইন্ডসেট এবং এপ্রোচের মাধ্যমে , এই স্তরের দক্ষতা অর্জন করে আপনি যেকোনো ডেভেলপমেন্ট টিমের একজন ভ্যালুয়েবল মেম্বার হয়ে উঠতে পারবেন। 

Comments

Popular posts from this blog

অফলাইন ডাটা স্টোর করার ৬ টি মাধ্যম

  অফলাইন ডাটা স্টোর করার ৬ টি মাধ্যম যখন ফ্লটারে অফলাইনে ডেটা সংরক্ষণের কথা আসে, তখন এটি করার বিভিন্ন উপায় রয়েছে। অফলাইন ডাটা স্টোরেজ বলতে বোঝায় যে কোনো স্টোরেজ মিডিয়াম যেটিকে প্রত্যেকবার ফিজিক্যালি একটি সিস্টেমে ইনসার্ট করা হয়, যখন কোনো ইউজার ডেটা অ্যাক্সেস বা এডিট করতে চায় । অফলাইন স্টোরেজে সংরক্ষিত ডেটা তার ডিভাইস স্টোরেজে স্থায়ীভাবে থেকে যায় এমনকি ডেটা স্টোরেজের পরে কম্পিউটার থেকে সংযোগ বিচ্ছিন্ন বা আনপ্লাগ করা হলেও। উদাহরণ হিসেবে সহজ কথায় বলা যায়, মোবাইল অ্যাপের কনটেক্সটে, Offline data sync হল এমন একটি ফিচার যা ইউজারদের তাদের ডিভাইস অফলাইনে থাকা অবস্থায়ও ডেটা তৈরি করতে, পরিবর্তন করতে এবং সার্চ করতে দেয়৷ ডিভাইসটি অনলাইনে থাকাকালীন ডেটা লোকাল স্টোরে সংরক্ষণ করা হয় এবং Azure Mobile Apps সার্ভিসের সাথে সিঙ্ক্রোনাইজ করে। ফ্লাটারে, অফলাইনে ডেটা স্টোরেজ করার বিভিন্ন উপায় রয়েছে৷ এরমধ্যে টপ ৬ ধরনের উপায় নিয়ে আজকের আলোচনা- Using Text/CSV/JSON files ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত সবচেয়ে বেসিক ফাইল টাইপ হল TXT, CSV এবং JSON। ডার্ট প্রোগ্রামিং ভাষা সহজেই এই ফাইলগুলি পড়তে এবং লিখত...

InApp WebView দিয়ে Webview কন্টেন্ট ব্লকার তৈরী করবেন কিভাবে?

এই আর্টিকেলে, আমরা flutter in app web view প্লাগইন ব্যবহার করে আমাদের ওয়েবভিউ ইন্সট্যান্সের জন্য একটি কাস্টম কনটেন্ট ব্লকার তৈরি করা শিখবো। কন্টেন্ট ব্লকার সাধারণত বিজ্ঞাপন ব্লক করার জন্য ব্যবহার করা হয়, কিন্তু আপনি অন্য কোনো কন্টেন্ট ব্লক করতেও ব্যবহার করতে পারেন। ব্লকিং বিহেভিয়ারের মধ্যে রয়েছে এলিমেন্টস হাইড করা, লোড ব্লক করা এবং iOS এবং macOS-এ, WebView রিকুয়েস্ট থেকে কুকি রিমুভ করা। মনে রাখবেন, স্পেশালাইজড এক্সটেনশন যেমন অ্যাডব্লক (AdBlock) বা অ্যাডব্লক প্লাসের (AdBlock Plus) কার্যকারিতা আর কন্টেন্ট ব্লকারের কার্যকারিতা একই লেভেলের না। কন্টেন্ট ব্লকার হলো এমন একটি রুলসের সেট যা কখনই ওয়েবভিউ থেকে কোনো কলব্যাক বা নোটিফিকেশন ফিরে পায় না যখন এটি ব্লক করার জন্য প্রয়োজনীয় কন্টেন্ট খুঁজে পায়। **InAppWebViewSettings **ক্লাসের  contentBlockers  প্রোপার্টির মাধ্যমে আমরা ContentBlocker এর এমন ইন্সট্যান্সের একটি লিস্ট তৈরি করতে পারি ওয়েবভিউয়ের ব্যবহারের জন্য। দ্যা কনটেন্টব্লকার ক্লাস (The ContentBlocker class) আমরা ContentBlocker ক্লাসে কনটেন্ট-ব্লকিং বিহেভিয়ার সংজ্ঞায়িত করি...

Dart Keyword -

Dart is an object-oriented, class-based programming language that's used for building web, server, desktop, and mobile applications. The Dart programming language has a number of keywords that have special meanings. Some of these include: abstract: Used before a class to define it as abstract, which means it can't be instantiated, only inherited. as: Used for type casting. assert: Used for debugging. It disrupts normal execution if a boolean condition is false. async, await: Used to denote asynchronous operations. break: Used to exit from a loop or switch-case statement. case, default: Used in switch-case statements. class: Used to define a class. const: Denotes that a variable is a compile-time constant. continue: Used to skip the rest of the current loop iteration and move to the next one. dynamic: Denotes that the type of the variable is dynamic and can change. else, if: Used for conditional statements. enum: Used to define an enumeration. extends: Used for class inheritance...